DON'T MISS

blog
  • Gallery
  • Md Alam
  • 1 month ago
  • 266 Views

তরুণদের জন্য রিয়েল এস্টেট ব্যবসার পরামর্শ By মোহাম্মদ আলম।

তরুণদের জন্য রিয়েল এস্টেট ব্যবসার পরামর্শ By মোহাম্মদ আলম।?????

 

রিয়েল এস্টেট ব্যবসা আগে শিখুন। তারপর উপার্জন করুন।আপনি যদি ভাবেন রিয়েল এস্টেট ব্যবসার কাজ শুরু করেই আপনি প্রচুর উপার্জন করবেন।তাহলে আপনার এ ভাবনা কল্পনাতেই থেকে যাবে।আপনাকে আগে কাজ শিখতে হবে।তারপর উপার্জন করার কথা চিন্তা করতে হবে।আপনি যদি চিন্তা করেন।আপনার তো কোনো অভিজ্ঞতা নেই।তাহলে কিভাবে ব্যবসা শুরু করবেন।কিংবা যদি ভাবেন কোনো রিয়েল এস্টেট কোম্পানির সাথে সম্পৃক্ত থেকে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে।তবেই নিজস্ব কোম্পানি গড়ে তুলবেন।তাহলে আপনি কোনোদিনই আপনি নিজস্ব রিয়েল এস্টেট প্রতিষ্ঠান গড়ে সফলতা দেখতে পারবেন না।

আপনাকে আজই আপনার প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে নেমে পড়তে হবে।আপনাকে কাজ করার মাধ্যমে আস্তে আস্তে শিখতে হবে ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।কেউ পরিপূর্ণ অভিজ্ঞতা নিয়ে ব্যবসা শুরু করে না।বরং সঠিক উপায়ে ব্যবসা করতে করতে ক্রমাগত অভিজ্ঞতা ও সফলতা অর্জন করে থাকে।

রিয়েল এস্টেট ব্যবসার কর্মকান্ড সম্পর্কে আপনার ভালো ধারণা না হওয়া পর্যন্ত আপনার তেমন অর্থ উপার্জন করার সুযোগ তৈরী হবে না। তাই কাজ শিখুন ও অভিজ্ঞতা অর্জন করুন।দেখবেন আপনি আস্তেধীরে সফলতা পাচ্ছেন ইনশাআল্লাহ।

Share: