DON'T MISS

blog
  • Gallery
  • Md Alam
  • 1 month ago
  • 258 Views

বিক্রয় এবং বিক্রির কৌশল By মোহাম্মদ আলম।

বিক্রয় এবং বিক্রির কৌশল By মোহাম্মদ আলম।?????

 

বিক্রয় পেশা বেশ কষ্টসাধ্য হলেও এই পেশায় জীবনে অনেক পুরস্কারও আছে।কষ্টসাধ্য হলেও আমি তরুণদের সবসময় উৎসাহ দিই বিক্রয় খাতে তাদের চাকরিজীবন শুরু করতে।কেননা একজন মানুষ হঠাৎ বড় মাপের একজন ব্যবসায়ী হওয়া যায় না।যেমন আপনি যদি আগে বিক্রি করতে না পারেন আপনার পণ্য।কিভাবে বিক্রি করে সেটা যদি আপনি না বোঝেন।কিভাবে আপনি একজন ব্যবসায়ী হয়ে উঠবেন।আগে শিখুন ছোট থেকে।কারণ এই অভিজ্ঞতা পরবর্তী জীবনে হয়ে উঠবে অমূল্য।অবিশ্বাস্য হলেও সত্যি।আমার বিক্রয়কর্মের অভিজ্ঞতা আমাকে শিক্ষক এবং প্রশিক্ষক  উভয় পেশাতেই বেশ সাহায্য করেছে।

 

কিন্তু একজন বিক্রয়কর্মীর কাজ মোটেই সহজ নয়।এতে রয়েছে অসংখ্য বাধা বিপত্তি।তবে হ্যাঁ যদিও কেউ বিক্রয়কর্মী হয়ে জন্মে না।যে কেউ হয়ে উঠতে পারে একজন সফল বিক্রয়কর্মী।আমি মনে করি যদি আগ্রহ ও অধ্যবসায় থাকে।তাহলে অবশ্যই বিক্রয় কৌশল শেখা সম্ভব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পরামর্শ একজন সফল বিক্রয়কর্মী হওয়া এবং বিক্রয়কর্মী থেকে হয়ে উঠবেন একদিন বড় ব্যবসায়ী ইনশাআল্লাহ।

Share: